তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার সংগীতে মুজিব পরদেশী

মুজিব পরদেশী । ছবি : সংগৃহীত
মুজিব পরদেশী । ছবি : সংগৃহীত

বাংলাদেশের আধুনিক ফোক গানের জগতে এক অনন্য নাম মুজিব পরদেশী। অনেকেই তাকে ‘ফোক গানের রাজা’ বলে অভিহিত করেন। তবে নিজেকে তিনি বরাবরই একজন ক্ল্যাসিক্যাল শিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। একসময় শ্রোতাদের সঙ্গে সম্পর্কের জায়গা থেকে কিছুটা দূরে থাকলেও, গত কয়েক বছর ধরে আবারও নিয়মিত হয়েছেন তিনি। এখন নিয়মিত দেখা যায় টিভি শো এবং স্টেজ শোতে। পাশাপাশি ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজের নতুন একক অ্যালবামের কাজ নিয়ে। দশটি গানের এই অ্যালবামের কথা, সুর এবং সংগীতায়োজন—সবই করছেন তিনি নিজে। শিগগির শুরু হবে গানগুলোর রেকর্ডিং।

সংগীতচর্চার পাশাপাশি অভিনয়েও দেখা গেছে মুজিব পরদেশীকে। দীর্ঘ তিন দশক পর তিনি অভিনয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’-এ। এবার আবারও বড় পর্দায় ফিরছেন, তবে অন্য ভূমিকায়—সংগীত পরিচালক হিসেবে। আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে তারই জনপ্রিয় গান থেকে নাম নেওয়া নতুন সিনেমা ‘কী স্বপন দেইখা আইলাম ভবে’-এর সংগীত পরিচালনার কাজ। চলতি মাসেই ছবিটির মহরত হওয়ার কথা। যা নিয়ে মুজিব পরদেশী বলেন, ‘এর আগে আমি ২০টির বেশি সিনেমার সংগীত পরিচালনা করেছি—অসতী, সতীপুত্র আব্দুল্লাহ, অশান্ত ঢেউসহ অনেক ছবিতে কাজ করেছি। বহুবছর পর আবার সিনেমার সংগীত পরিচালনায় ফিরছি, তাই ভীষণ উচ্ছ্বসিত।’

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী প্রথমে ছিলেন একজন তবলাবাদক। রেডিওতে তবলাবাদক হিসেবেই পেশাগত জীবন শুরু করেন। পরে রেডিও ও টেলিভিশনে সুরকার হিসেবে কাজ করেন। তার প্রথম এবং সবচেয়ে আলোচিত অ্যালবাম ‘বন্দী কারাগারে’, যা তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি। এখন পর্যন্ত তার বাজারে প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ৪২টি। সর্বশেষ ফিরোজ আল মামুনের চলচ্চিত্র ‘দৌড়’-এর সংগীত পরিচালনা করেছেন তিনি।

অভিনয়ে তার প্রথম কাজ ছিল সিরাজ হায়দার পরিচালিত ‘সুখ’ চলচ্চিত্রে। আশির দশকের শেষ দিকে ফিরোজ আল মামুনের নির্দেশনায় ‘মোহন মালার বনবাস’ চলচ্চিত্রে অভিনয় করেন শেষবারের মতো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X