তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বলিউডের নতুন জুটি

আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। ছবি: সংগৃহীত
আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। ছবি: সংগৃহীত

দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে দিতে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে নতুন সিনেমার। নাম ঠিক না হওয়া ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। ঘোষণার পরই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন নির্মাতা সুরজ আর বরজাতিয়া। গল্পের কাজ শেষের দিকে। এতে আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ ছাড়া আরও কয়েকজন শক্তিশালী অভিনেতা দেখা যাবে বিভিন্ন চরিত্রে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

রাজশ্রী প্রোডাকশনস, মহাবীর জৈন ফিল্মস ও অনিতা গুরনানি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে ছবির শুটিং। এটি মুক্তি পাবে আগামী বছরে।

সুরজ আর বরজাতিয়া, যিনি বলিউডে পারিবারিক গল্পের জন্য বিখ্যাত তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘বিবাহ’ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসা সফলও হয়।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। বড় পর্দায় এই অভিনেতার ‘ঠাম্মা’ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। সিনেমায় ‘আলোক গোয়াল’ নামে এক ইতিহাসবিদের কাহিনি দেখানো হয়েছে, যিনি ভ্যাম্পায়ারিজমের উৎস নিয়ে গবেষণায় মগ্ন। এ চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। এটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার।

অন্যদিকে সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডের সঙ্গে নতুন এক সিনেমায় নাম লিখিয়েছেন শর্বরী। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X