কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম আজাদের নতুন বই ‘নির্বিকার নৃশংসতা’

‘নির্বিকার নৃশংসতা’ বইয়ের মোড়ক। ছবি : সৌজন্য
‘নির্বিকার নৃশংসতা’ বইয়ের মোড়ক। ছবি : সৌজন্য

সমসাময়িক বাস্তবতা, রাজনৈতিক অস্থিরতা এবং সমাজজুড়ে ছড়িয়ে পড়া নৈরাজ্যকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম আজাদের লেখা তৃতীয় গ্রন্থ ‘নির্বিকার নৃশংসতা’ প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত বইটিতে তিনি আধুনিক সমাজের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সহিংসতা, নৃশংসতা এবং মানবিক অবক্ষয়ের প্রতিটি অধ্যায় অত্যন্ত সূক্ষ্মতা ও সাহসিকতার সঙ্গে বিশ্লেষণ করেছেন।

লেখক দেখিয়েছেন—আমাদের সময়টা কীভাবে ধীরে ধীরে এক অদ্ভুত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চারদিকে ঘটনাপ্রবাহ এমন দ্রুত বদলায় যে, মানুষ কখন নিজের ভেতরের স্বাভাবিকতা হারিয়ে ফেলে—তা নিজেও আর টের পায় না। প্রতিদিন জন্ম নেওয়া নতুন নতুন ট্র্যাজেডি আমাদের আর বিস্মিত করে না; বরং আমরা যেন এক অদ্ভুত স্বাভাবিকতার সঙ্গে নৃশংসতাকে মেনে নিচ্ছি। অমানবিকতা এখন আর ব্যতিক্রম নয়—এটা যেন দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে। আজাদ তার নতুন বইয়ে সেই অনুভূতিশূন্য হয়ে যাওয়া সমাজের যন্ত্রণার গল্পই তুলে ধরেছেন—যে যন্ত্রণা আমরা দেখতে পাই, কিন্তু অনুভব করি না।

রাজনীতি এখন দেশের উন্নয়ন বা জনস্বার্থের জায়গা থেকে ক্রমশ সরে গিয়ে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ক্ষমতার লিপ্সা, বিলাসী জীবনের মোহ, দলীয় আধিপত্য—সব মিলিয়ে গড়ে উঠেছে এক ভয়ংকর দানবীয় কাঠামো। এই দানব গ্রাস করছে শিক্ষা, অর্থনীতি, সমাজব্যবস্থা, তরুণ প্রজন্মের স্বপ্ন—এমনকি মানুষের বিবেকও। ক্ষমতার খেলায় ব্যস্ত নেতৃত্বের কাছে নীতি, আদর্শ, ন্যায়—এসব কেবল বক্তৃতার শব্দমাত্র। বাস্তবে তারা দেখে শুধু স্বার্থ, ক্ষমতা আর প্রতিপত্তির অন্ধ দাপট।

একই সঙ্গে বইটিতে আলোচিত হয়েছে ইসলামী মূল্যবোধের কথা—যে মূল্যবোধ মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়, শৃঙ্খলা ও ন্যায়ের পথ দেখায়। কিন্তু আজকের মানুষ সেই মূল্যবোধ শুনলেও অনুসরণ করে না; জানলেও মানে না। সেই বিচ্যুতির বেদনা বইয়ের পাতায় স্পষ্টভাবে ধরা দিয়েছে।

‘নির্বিকার নৃশংসতা’ কোনো কল্পকাহিনি নয়—এটা বাস্তবতার নির্মম খতিয়ান। দেশের রাজনীতির মিথ, ভণ্ডামি, ক্ষমতার অপব্যবহার, নৈতিক পতন—সবই এখানে উন্মোচিত হয়েছে। কোনো ব্যক্তি বা দলকে কেন্দ্র করে নয়, বইটির আলো পড়েছে সেই বিকৃত সিস্টেমের ওপর—যে সিস্টেম তরুণের ভবিষ্যৎ লুটে নেয়, মায়ের চোখ শুকিয়ে দেয়, মনীষীর কণ্ঠ স্তব্ধ করে।

লেখক আবুল কালাম আজাদ বলেন, নির্বিকার নৃশংসতা শুধু পড়ার জন্য নয়; এটি ভাবার জন্য, উপলব্ধি করার জন্য, প্রশ্ন তোলার জন্য। আমরা যদি সামান্য মানবিকতাকেও বাঁচিয়ে রাখতে চাই, তাহলে নীরবতা ভাঙতেই হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র—সব জায়গায় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস থাকতে হবে। এ বই সেই সাহসের কথাই বলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X