মোস্তাফিজুল হক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি ঝরে সৃষ্টি সুখে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৃষ্টি ঝরে সৃষ্টি সুখে বর্ষাকালের প্রথম ভোরে, টিনের চালে সাত সকালে বৃষ্টি পড়ে অনেক জোরে। বৃষ্টি ভিজে বৌরী পাখি আনন্দময় গাছের ডালে, বৃষ্টি হলে খলসে-পুঁটি আটকা পড়ে খোকার জালে।

বৃষ্টি হলে সজল হয়ে চকচকে হয় গাছের পাতা স্কুলে যায় খুকুমণি মাথায় দিয়ে রঙিন ছাতা। বৃষ্টি ভিজে ঘ্রাণ ছড়িয়ে শুভ্র কেয়া হেসে ওঠে, পল্লবিত কদম গাছে বৃষ্টি ভিজে কদম ফোটে। বৃষ্টিধারায় সৃষ্টি সুখে ঢোল-তবলা মাদল বাজে, বৃষ্টি এলে ব্যস্ত চাষি সকাল থেকে সন্ধ্যা সাঁঝে।

বৃষ্টি ভিজে মাঠের চাষি আনন্দে ধান রোপণ করে, বৃষ্টিভেজা গানের পাখি সুর-কলতান গোপন করে। বৃষ্টিমুখর আষাঢ় মাসে ভাটির দেশে নৌকা ভাসে, হাটবাজারে নৌকা ভরে কত্তো রকম চালান আসে।

বৃষ্টি ঝরে নূপুর পরে আষাঢ় থেকে আশ্বিনজুড়ে, বৃষ্টি ভিজে গাঁয়ের খুকু নাচতে থাকে জল-নূপুরে। নকশীকাঁথা পাটের ছিকা বৃষ্টিকে পায় আপন করে সৃষ্টি সুখের মানুষগুলো বৃষ্টিকে খুব যাপন করে।

ডানপিটেরা বৃষ্টি ভিজে নাচতে থাকে দলবেঁধে, বৃষ্টি মানে কান্নাহাসি- ইচ্ছেমতো যায় সেধে। দুঃখ দিতে বৃষ্টি পড়ে ঝুপড়ি ঘরে রাত্রি ধরে বৃষ্টি পড়ে বর্ষাকালে সমস্ত দিন রাতটা ভরে, বৃষ্টি ভালোবাসে বুঝি দুঃখীকে খুব আদরে?

মোস্তাফিজুল হক শেখহাটি, শেরপুর টাউন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X