কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নীতি ভেঙ্গে মুদ্রানীতি ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দীর্ঘদিনের সংস্কৃতি উপেক্ষা করে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মূদ্রানীতি সংবাদ সম্মেলন না করে ওয়েবসাইটে প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১৮ জুলাই বিকেল ৩টায় মুদ্রানীতির তথ্য প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম। এখনো পর্যন্ত এটাই কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল সিদ্ধান্ত বলে জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মুদ্রানীতি সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে জানান, বাংলাদেশ ব্যাংক পূর্বের অবস্থানে থেকেই মুদ্রানীতি কাভার করার জন্য আমাদের আহ্বান জানিয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মোবাইল করে পাস নিয়ে যাওয়ার বিষয়টা সমর্থন করি না। আগের মতো অবাধ প্রবেশাধিকার না দেওয়াই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম। সেই বৈঠকে ইআরএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা, কোষাধ্যক্ষ রহিম শেখ, সিনিয়র সদস্য ওবায়দুল্লাহ রনি, সানাউল্লাহ সাকিব।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে সাংবাদিক সংগঠন ইআরএফের সঙ্গে বৈঠক করেছে। কিন্তু সেখানে মুদ্রানীতে প্রোগ্রাম তারা কাভার করবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা অনুষ্ঠান আয়োজন করে পুনরায় অপমানিত হতে চাই না। সাংবাদিকরা রাজি হলে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে মুদ্রানীতি ঘোষণা করা হতো। কিন্তু যেহেতু তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় ১৮ তারিখ বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত সংবাদ সম্মেলন করার কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X