কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সোনার দামে নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দেশের বাজারে সোনার এত দাম আগে হয়নি। আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৯৭ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৩ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৩৯ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩০৬ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়।।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬১৮ টাকা বাড়িয়ে ২ হাজার ৬২৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৪ টাকা বাড়িয়ে ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৯৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১০

বিএনপি-জামায়াত সংঘর্ষ

১১

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

১২

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

১৩

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১৪

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১৫

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১৬

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১৭

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

১৮

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

১৯

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

২০
X