মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১১:৪৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

রেমিট্যান্স পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম

পুরোনো ছবি
পুরোনো ছবি

মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক রিপোর্ট বুলেটিনে উঠে আসে এমন তথ্য।

তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে দেশটিতে বাংলাদেশি একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি প্রবাসী বাংলাদেশিদের। ২০২৩ সালে মালদ্বীপ থেকে বিদেশি কর্মীদের পাঠানো তহবিল ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। ৮৪ শতাংশ বিদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই পাঠিয়েছে ৫৪ শতাংশ। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৬ লাখ, এর এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি। চলতি বছর বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা চালু করলেও জালিয়াতির অভিযোগে ফের বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ।

তার ওপর প্রতিদিনই চলছে বৈধ ও অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। দেশটিতে প্রবাসীরা সংকটে থাকলেও প্রভাব পড়েনি রেমিট্যান্সে। বরং ক্রমান্বয়ে বাড়ছে এর প্রবাহ। আর সেই হিসাব প্রকাশ করেছে মালদ্বীপ মনিটরিং অথরিটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক পেমেন্ট রিপোর্টে দেখা যায়, মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম স্থানে। যা আগের তুলনায় ৬০ শতাংশ বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বেড়েছে। যদি দ্বিপাক্ষীয় কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিট্যান্স পাঠানো যায়, তবে এই সংখ্যা তিনগুণ বেড়ে যাবে বলে মত সংশ্লিষ্টদের।

মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের মাধ্যমে যেমন প্রবাসীদের সমস্যার সমাধান হবে, তেমনি অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান প্রবাসীরা।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মালদ্বীপের সঙ্গে আরও জোরালো কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১০

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১১

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১২

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৩

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৫

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৭

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৮

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৯

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০
X