বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে সবুজ কারখানা এখন ২০০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের অধীনে সবুজ কারখানার সনদ পেয়েছে বাংলাদেশের আরও দুই পোশাক কারখানা। এ নিয়ে দেশে মোট ২০০ কারখানা এ সনদ পেল।

বিশ্ব স্বীকৃতি পাওয়া কারখানা দুটির একটি গাজীপুরের কালিয়াকৈরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং। ৯৭ পয়েন্ট অর্জন করে এটি প্লাটিনাম লিড সনদ পেয়েছে। অপর কারখানাটি হলো লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। যা ৯৬ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক বার্তায় এসব তথ্য জানায়।

বিজিএমইএ জানায়, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার প্রথম সারির ১৩টি এখন বাংলাদেশের। পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃত কারখানাগুলোর মধ্যে ৭৩টি রয়েছে প্লাটিনাম মর্যাদায়, ১১৩টি গোল্ড মর্যাদায়, ১০টি সিলভার এবং ৪টি সাধারণ ক্যাটাগরিতে।

গত বছরে দেশের ৩০টি পোশাক কারখানা লিড সনদ অর্জন করেছিল। এর মধ্যে ১৫টি ছিল প্লাটিনাম এবং ১৫টি ছিল গোল্ড ক্যাটাগরিতে। লিড সনদ অর্জনের তালিকায় দেশের আরও ৫০০ কারখানা অপেক্ষমান রয়েছে।

আরও পড়ুন : জাতীয় নির্বাচনের তপশিল কবে, জানাল ইসি

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, এ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বৈশ্বিক প্রযোগিতায় এগিয়ে যাওয়া এবং পরিবেশবান্ধব শিল্পায়নের প্রচেষ্টায় আরেকটি সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X