বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:১৩ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

তেলের দামে বড় পতনের আভাস

তেল পাম্প। ছবি : সংগৃহীত
তেল পাম্প। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দামে বড় পতন হতে পারে। কয়েক দফায় দাম কমে তা স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত মিলছে। সে সঙ্গে বিশ্বব্যাপী বাড়বে উৎপাদনও। সোমবার (৩০ জুন) এক নোটে মরগান স্ট্যানলি এ অনুমান জানায়। খবর রয়টার্সের।

মরগান স্ট্যানলি একটি বিখ্যাত বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা। এটি বিনিয়োগ ব্যাংকিং, সিকিউরিটিজ, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে। উইকিপিডিয়া অনুসারে, বিশ্বজুড়ে ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে মরগান স্ট্যানলি।

মরগান স্ট্যানলি বলেছে, বাজারে সরবরাহ ভালো থাকায় এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি কমে আসার পর আগামী বছরের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

ব্যাংকটি আরও জানিয়েছে, ২০২৫-২৬ সালে ওপেক-বহির্ভূত দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির তীব্রতা লক্ষ করা যাচ্ছে, যা প্রতি বছর প্রতিদিন ১০ লাখ ব্যারেল হবে। এ সময়ের চাহিদা বৃদ্ধি মোকাবিলায় যথেষ্ট।

ব্যাংকটি জানিয়েছে, ওপেক তার উৎপাদন কোটা কমানো অব্যাহত রেখেছে। আমরা এখনো ২০২৬ সালে প্রতিদিন প্রায় ১.৩ মিলিয়ন ব্যারেল অতিরিক্ত সরবরাহ আশা করছি।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন এবং রাশিয়াসহ মিত্ররা ওপেক নামে পরিচিত। মে থেকে জুলাই মাসে প্রতিদিন ৪ লাখ ১১ হাজার ব্যারেল তেল বৃদ্ধিতে সম্মত হয়েছে তারা। ফলে এপ্রিলের চেয়ে উৎপাদন ক্রমশ বাড়ছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর বিশ্লেষকরা তাদের তেলের দামের পূর্বাভাস সামান্য বাড়িয়েছেন। তবে ওপেক সরবরাহ বৃদ্ধি এবং চাহিদার হ্রাসের সম্ভাবনা অপরিশোধিত তেলের ওপর প্রভাব ফেলছে। সোমবার রয়টার্সের এক জরিপে এ পরিস্থিতি দেখা গেছে।

সোমবার ব্রেন্ট ফিউচারের দাম ১৬ সেন্ট বা ০.২% কমে ব্যারেলপ্রতি ৬৭.৬১ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম ৪১ সেন্ট বা ০.৬% কমে ব্যারেলপ্রতি ৬৫.১১ ডলারে দাঁড়িয়েছে।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের উপরে উঠে যায়। এমনকি তখন তেলের দাম ১০০ ডলার হবে কি না তা নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়ে। অবশ্য পরে তা দ্রুত ৬৭ ডলারে নেমে আসে।

অ্যাগেইন ক্যাপিটালের অংশীদার জন কিল্ডাফ বলেন, ‘দ্রুতগতিতে করা এই যুদ্ধবিরতি টিকে গেছে বলে মনে হচ্ছে। তাই সরবরাহ ঝুঁকির যে আশঙ্কা ছিল তা দ্রুত প্রত্যাহার করা হচ্ছে।’

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X