কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পুরোনো ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পুরোনো ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, লেনদেনের নানা ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও ব্যাংকিং খাতে প্রতিবছর নগদ অর্থের চাহিদা ১০ শতাংশ হারে বাড়ছে। এটি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করছে। নগদ অর্থ ব্যবস্থাপনায় সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। তাই আমরা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—কেউ বাদ যাবে না।

তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বচ্ছ লেনদেন ব্যবস্থায় অপচয় কমবে, সাশ্রয় হবে সময়ের, আর জনগণের ভোগান্তিও হ্রাস পাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন গভর্নর।

দেশে ক্যাশলেস অর্থনীতির বিস্তারে কিউআর কোডভিত্তিক লেনদেনকে আরও দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের ব্যবহার কমিয়ে স্বচ্ছ ও সাশ্রয়ী লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নে কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর আরও উল্লেখ করেন, সরকার ডিজিটাল বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিতে নগদবিহীন অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে। এ জন্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত লেনদেন ব্যবস্থা চালুর কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১০

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১১

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১২

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৩

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৪

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৫

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৬

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৭

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৮

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৯

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

২০
X