কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অপরিশোধিত তেলের দাম বেড়ে ৯০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৯০ ডলার ছাড়িয়ে যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-হামাস সংঘাতের কারণে বিনিয়োগকারীরা বিচলিত হয়ে পড়েছেন। বাজারে তার প্রভাব পড়েছে।

ইসরায়েলে হামাসের হামলার পর দিন থেকেই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। এরপর তা কিছুটা কমে গত শুক্রবার আবার বৃদ্ধির ধারায় ফেরে। এরপর আজ সেটি ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়। সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২০ ডলারে ওঠার পর কিছুটা কমে ৯০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে।

এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারেও সূচকের পতন হয়েছে। জাপানের নিকেই সূচক ১ শতাংশের বেশি পড়েছে; অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। আর নিউজিল্যান্ডের ইকুইটি বাজারের মানদণ্ড হিসেবে পরিচিত এনজেড ৫০-এর পতন হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।

ইসায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার পরপরই ইসরায়েলের মুদ্রা শেকলের দর আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। সেই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস বাহিনীকে ধ্বংস করার ঘোষণা দেন।

এদিকে, মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার সামান্য পরিবর্তিত হয়েছে, যা এখন ৪ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। গত শুক্রবার এই ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ হার ৮ ভিত্তি পয়েন্ট কমেছে। তাই বাজারের বিনিয়োগকারীদের মধ্যে বন্ডের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১০

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১১

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১২

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৩

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৪

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৫

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৬

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৭

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৮

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৯

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

২০
X