কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

৬ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় সাত মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছয়টির স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এসব মানি চেঞ্জার বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে ডলার কেনাবেচা করবে বলে মুচলেকা জমা দেওয়ায় এই প্রত্যাহার দেওয়া হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান এখন থেকে আবার স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবে।

এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক কালবেলাকে বলেন, তারা বাংলাদেশ ব্যাংকের নিয়মের ব্যত্যয় করে বেশি দামে ডলার কেনাবেচা করেছিল বলেই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এখন তারা অঙ্গিকারনামা দিয়ে বলেছে, এখন থেকে তারা আর নিয়মের ব্যত্যয় করবে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই তারা তাদের কার্যক্রম করবে। এর পরিপ্রেক্ষিতে সেসব প্রতিষ্ঠানের লাইসেন্সের স্থগিতাদেশ তুলে দেওয়া হয়েছে।

একই বিষয়ে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলাল শিকদার কালবেলাকে বলেন, নির্ধারিত দরের বাইরে ডলার কেনাবেচা করায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছিল। এখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের ক্ষমা করে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে।

তিনি আরও বলেন, এটি অব্যশ্যই খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। কারণ কাজ করতে গেলে তো একটু ভুল-ত্রুটি হয়ই। আর সবসময় তো মালিকরা থাকেও না। কর্মচারীরা অসাবধানতাবশত হয়তো কিছু ভুল করেছে। এজন্য তো প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা ঠিক না। কারণ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে মাত্র ২৩৫টা। এর মধ্যে যদি ৬/৭ টা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হযে যায় তাহলে থাকে কি। এই বিবেচনায় আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

লাইসেন্ড স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া ছয় মানি চেঞ্জারগুলো হলো- ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউস, জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ, জেবি মানি এক্সচেঞ্জ ও বেঙ্গল মানি এক্সচেঞ্জ। এর বাইরে মার্সি মানি এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেনি, এজন্য স্থগিতাদেশ বহাল আছে।

স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া মানি চেঞ্জারগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে এক কাউন্টারের মধ্যে ডলার কেনা বেচার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি নির্ধারিত দামে ব্যাবসা করার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে নগদ ডলার বিক্রি করতে পারবে মানি চেঞ্জারগুলো। ফলে ডলারের দাম হয় ১১২-১১৩ টাকার মধ্যে। তবে এখন খোলা বাজারে ডলার ১১৯-১২০ টাকা। ব্যাংকেও নগদ ডলার মিলছে না।

ঘোষণার চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করাও আরও ১০ মানি চেঞ্জারের কাছে ব্যাখ্যা তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে সবাই ব্যাখ্যা না দেওয়ায় এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ব্যাখ্যা তলব করা ১০ মানি চেঞ্জার হলো- নিউ প্রাইম মানি চেঞ্জার, উত্তরা মানি চেঞ্জার, মিসা মানি এক্সচেঞ্জ, যমুনা মানি এক্সচেঞ্জ, পাইওনিয়ার মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, স্কাফ মানি চেঞ্জার, হযরত খাজা বাবা মুদ্রা বিনিময় কেন্দ্র, গ্লোরি মানি এক্সচেঞ্জ ও মাতৃক মানি চেঞ্জার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় বা ভূমিধস থেকে বাঁচার দোয়া

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা ও পানিদূষণ রোধের নির্দেশ

৬ বছরের আইনি লড়াই / ৩০ লাখ টাকা পেল কারখানায় হাত হারানো সেই নাঈম

বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

১০

মসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নেই নতুন কোনো কর

১১

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৫

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি

১৩

চক্ষুসেবায় মেগা প্রজেক্ট ও বৈশ্বিক সম্মেলনের কো-হোস্ট হচ্ছে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুদিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে

১৫

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৬

খেলা শেষে বাড়ি ফেরেননি ব্রাজিল সমর্থক, মিলল ঝুলন্ত মরদেহ

১৭

‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

১৮

ইতালিতে সালমার কনসার্টে দুগ্রুপের সংঘর্ষ

১৯

হাইকোর্টের রায়ে দায়িত্বে ফিরছেন ৮ ইউপি চেয়ারম্যান

২০
X