কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
লভ্যাংশ জালিয়াতি

আইসিবি অ্যাসেটের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানীর সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত

জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের লভ্যাংশের ৩ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধিনস্থ প্রতিষ্ঠানটির বরখাস্তকৃত এক্সিকিউটিভ অফিসার সুষম রুমি খান চৌধুরী এবং মো. শাহেদুল হাসানকে আসামি করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, আসামি সুষম রুমি খান চৌধুরী এবং মো. শাহেদুল হাসান ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে প্রকৃত গ্রাহকদের নাম কেটে অন্যদের নামে ব্যাংক একাউন্ট খুলে ৩ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩শ টাকা আত্মসাৎ করে। এ জন্য তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ৪৪০টি ডিভিডেন্ড ওয়ারেন্ট স্টোর রুম থেকে গোপনে সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে তাদের বন্ধু, প্রতিবেশী এবং পরিচিতজনসহ মোট ২১ জনের নামে ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে জালিয়াতি করে গ্রাহকদের লভ্যাংশ তুলে নেয়।

দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে আসামিদ্বয় জালিয়াতির মাধ্যমে অন্যের নামে একাউন্ট খুলে পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাৎ করে দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলেও জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X