কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০২:০৩ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে যে পরামর্শ দিল বিজিএমইএ

রাজধানীর উত্তরায় বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। ছবি : কালবেলা

অগ্নি, বিদ্যুৎ ও কাঠামোগত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে দেশের তৈরি পোশাকশিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে রাজউক, সিটি করপোরেশন ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

রোববার (৩ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক গবেষণা প্রতিবেদনের উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় সমিতির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সবাইকে অনুরোধ জানিয়ে ফারুক হাসান বলেন অগ্নি, বিদ্যুৎ ও কাঠামোগত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করুন। ভবনের মিশ্র ব্যবহার অনুমোদন নিয়েও ভাবতে হবে। বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবনগুলো প্রায়ই কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই আলো-বাতাস প্রবেশের সুযোগ না রেখে শীতাতপ নিয়ন্ত্রিত করে নির্মাণ করা হচ্ছে। ফলে এসব বহুতল ভবনে আগুন লাগার ঘটনা বাড়ছে। আমরা মনে করি, ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে, নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিটি সরকারি সংস্থার নজরদারি কার্যক্রমগুলো আরও জোরদার করতে হবে, দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দৃষ্টান্তও তৈরি করতে হবে।

তিনি বলেন, পোশাকশিল্পে নিরাপত্তার সংস্কৃতি তৈরি করেছি। আমাদের কারখানাগুলো সেফটি রেমিডিয়েশন বাবদ বিপুল বিনিয়োগ করে নিরাপদ কর্মক্ষেত্রের রোল মডেলে পরিণত হয়েছে, যা বিশ্বে বহুলভাবে প্রশংসিত। আমরা এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করতে চাই, এক্ষেত্রে রাজউক, সিটি করপোরেশন, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের মত সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে একটি নিবিড় পর্যালোচনা ও ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করি।

বিজিএমইএতে একটি সেফটি সেল রয়েছে। এই সেলের প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনাররা নিয়মিতভাবে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ, কারখানা পরিদর্শন এবং অগ্নি মহড়া কর্মসূচি পরিচালনা করার কারণে পোশাক কারখানার মালিক ও কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

১১

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১২

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১৩

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১৪

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১৫

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৭

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৮

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৯

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

২০
X