স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হংকং চায়না ম্যাচের আগে যে কথা হয়েছিল তামিম-হামজার

হামজা চৌধুরী ও তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী ও তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বৃহস্পতিবার হংকং চায়নার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয় স্বাগতিকদের। সেই ম্যাচের আগের রাতে জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে কথা হয় সাবেক ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবালের।

ফুটবল যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। টিকিটের জন্য হাহাকার, গেট ভেঙে গ্যাল্যারিতে দর্শকের প্রবেশ-ফুটবলকে ঘিরে এখন সবই হচ্ছে। ক্রিকেটাররাও সময় সুযোগ পেলে উপভোগ করছেন হামজাদের খেলা।

হংকং চায়না ম্যাচের আগে হামজার সঙ্গে কী কথা হয়েছিল তামিমের, সেটি নিজেই জানিয়েছে দেশসেরা ওপেনার। তিনি বলেন, ‘আমার সঙ্গে খেলার আগের দিন রাতে হামজার কথা হয়েছে। এক জায়গায় বসে আমরা একটু গল্প করছিলাম। ফুটবল আর ক্রিকেট বাদে অন্য বিষয়েই গল্প করছিলাম। আমি নিশ্চিত ওরা সুযোগ যখন পাবে আরও ভালো কিছু করার জন্য আমি নিশ্চিত তারা সেটি করবে।’

হংকং চায়না ম্যাচে জামালরা ম্যাচ হারলেও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে মুগ্ধ তামিম। ম্যাচ হারলেও লড়াইয়ের মনমানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তামিম তার বক্তব্যে আরও বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল একপেশে ম্যাচ হতে যাচ্ছে। ওখান থেকে ৩-৩ লেভেল করা এবং হারা। এখানেও ইতিবাচক কিছু ব্যাপার রয়েছে।’

এদিকে সাফজয়ী সাবেক গোলকিপার আমিনুল হক মনে করেন, হামজা চৌধুরী আর শমিত সোমদের আগমনে বাংলাদেশের ফুটবলে গতি ফিরেছে। তবে হংকং ম্যাচে গোলকিপার মিতুল মারমাকে কিছুটা নার্ভাস মনে হয়েছে তার।

আমিনুল বলেন, ‘গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারত, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে, আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X