কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক 

এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত 
এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত 

দেশের প্রথম ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় হাঁটছে বেসরকারি খাতের পদ্মা এবং এক্সিম ব্যাংক। ইতোমধ্যে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদে বিষয়টি উত্থাপিত হয়েছে। এর সঙ্গে একমত হয়েছেন পর্ষদের অধিকাংশ পরিচালক।

এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচনা চলছে। আজকে এ বিষয়ে মিটিং হবে। আশা করতেছি মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। একীভূত হয়ে যাবে। মিটিংয়ের পরেই আপনারা জানতে পারবেন।

একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী সপ্তাহের শুরুতে ব্যাংকগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এ বিষয়ে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান কালবেলাকে বলেন, আমাদের বোর্ড মিটিং শুরু হচ্ছে। বিকালের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, স্বেচ্ছায় একীভূতকরণের পদক্ষেপ নিতে ব্যাংকগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।

এ সময়ের মধ্যে কে কোনটির সঙ্গে একীভূত হবে তা ব্যাংকগুলো নিজেরাই ঠিক করতে পারবে। তা না হলে মার্চে এ প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক।

আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলেও আশ্বস্ত করেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১০

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১১

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১২

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৩

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৪

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৫

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৬

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৮

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

১৯

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

২০
X