কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ২ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। যা বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ, এর ওপরই নির্ভর করে সুদের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ইউএস ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সুদের হার কমানোর আভাস দিয়েছেন ফেডের নীতি-নির্ধারকরা। তবে বিশ্বব্যাপী এখনো ভূ-রাজনৈতিক উদ্বেগ রয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান। এতে করে সোনার সমর্থন বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বাড়তি রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ায় সোনার দাম বাড়ছে। পাশাপাশি ভূরাজনৈতিক কারণেও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন সোনার দিকে।

এদিকে, বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বাজারেও সোনা রেকর্ড দামে বিক্রি হচ্ছে। দেশের বাজারে সোনার দাম সর্বশেষ নির্ধারণ করা হয় গত ২১ মার্চ, যা কার্যকর হয় ২২ মার্চ থেকে।

দেশের বাজারে এবার সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার মূল্য ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। অর্থাৎ এর আগে কনো এত দাম দেখেননি দেশের মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির নতুন দর ঠিক করা হয়েছে। এ ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা ধার্য করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি সোনার দাম ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১০

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১১

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১২

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৩

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৭

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৮

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৯

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X