কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

তারেক রিয়াজ খান। ছবি : সংগৃহীত
তারেক রিয়াজ খান। ছবি : সংগৃহীত

শ‌রীয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তারেক রিয়াজ খান বলেন, ‌‘আমি ১৮ মার্চ পদত্যাগ করেছি এবং সেদিন থেকেই আমার পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগের পর এনআরবি ব্যাংক আমাকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করে।’

তারেক রিয়াজ খান ২০২২ সালের মার্চ মাসে পদ্মা ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে তারেক রিয়াজ এমডি পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে পরে আবার ব্যাংকে ফেরেন। এখন একীভূত হতে যাওয়া কোনো দুর্বল ব্যাংকের এমডি, ডিএমডি বিদ্যমান চাকরিতে থাকতে পারবেন না। এ রকম অবস্থায় তিনি আবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে গত মাসে অনিয়ম-জালিয়াতিতে সংকটে পড়া পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) শ‌রীয়াহভি‌ত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয় ঘোষণা দেওয়া হয়। এটা একীভূত করা প্রথম সিদ্ধান্ত। এ প্রক্রিয়া এগিয়ে নিতে গত ২৫ মার্চ বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) সই করে। এরপর বাংলাদেশ ব্যাংক এই দুটি ব্যাংকের নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১০

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১১

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১২

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৪

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৫

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৬

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৭

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৮

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৯

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

২০
X