কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৫:০৯ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:১২ এএম
অনলাইন সংস্করণ

নতুন ভাড়াটিয়াদের তথ্য দিতে অনুরোধ ডিএমপি কমিশনারের 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরোনো ছবি
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরোনো ছবি

ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যারা নতুন এসেছে, নতুন বাসা ভাড়া নিয়েছে, তাদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২২ জুলাই) যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, এই নাশকতা চালানোর জন্য অনেকদিন আগে থেকেই সন্ত্রাসীরা ঢাকায় এসে ঘাঁটি গেড়েছে এবং বিভিন্ন বাসা ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা গত দুই মাসে নতুন ভাড়াটিয়া হিসেবে বাসা ভাড়া নিয়েছেন তাদের তথ্য অতিদ্রুত সংশ্লিষ্ট থানায় জমা দিন। পুলিশ যাচাইবাছাই করে দেখবে নতুন ভাড়াটিয়া হিসেবে যারা উঠেছেন তারা নাশকতার সঙ্গে যুক্ত কি না।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ ঢাকা শহরের সোয়া দুই কোটি মানুষের নিরাপত্তা দিতে সর্বদা বদ্ধপরিকর। পুলিশ সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তা মানুষের নিরাপত্তা দিতে চেষ্টা করে যাচ্ছে। পুলিশের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং কারফিউ জারির পর সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে। তারপরেও স্বাধীনতাবিরোধী ও অপতৎপরতাকারী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটি রোধে বাংলাদেশ পুলিশ জীবন দিয়ে চেষ্টা করেছে। পুলিশ সদস্যকে হত্যার জন্য টাকা দিয়ে মানুষ নিয়োগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের সন্তান পরিচয় পেলে তাদেরও হত্যা করা হচ্ছে এবং বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এ ছাড়া যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এরপর তাদের সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার তাই করা হবে।’

নগরবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতাকারীদের তথ্য দিন। নাশকতাকারীরা দেশের যেখানেই লুকিয়ে থাকুক তাদের আমরা ধরে এনে শাস্তির মুখোমুখি করব। সেই সামর্থ্য বাংলাদেশ পুলিশ তথা ডিএমপির রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১০

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

১১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১২

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১৩

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১৪

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১৫

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৬

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৭

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৯

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

২০
X