কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কল্যাণপুরে খালি ফ্ল্যাটে মিলল ১৬ ককটেল

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ার। ছবি : সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ার। ছবি : সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি খালি ফ্ল্যাট থেকে ১৬টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কল্যাণপুরের মিজান টাওয়ারের পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেই ফ্ল্যাট থেকে কালো পলিথিনে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু দেখা যায়। পরে মিরপুর থানা পুলিশ সিটিটিসির বোমা ডিস্পোজাল ইউনিটকে কল দেয়। সিটিটিসি এসে ১৬টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো মিরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফাঁকা মাঠে নিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে গিয়ে ফ্ল্যাটটি খালি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই ফ্ল্যাটে কারা থাকত, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X