কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মাঝে বাচ্চাকাচ্চা লিমিটেডের ‘সেফটি ভেস্ট’ বিতরণ

রাজধানীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে ‘সেফটি ভেস্ট’ বিতরণ করেছে বাচ্চাকাচ্চা লিমিটেডের। ছবি : সংগৃহীত
রাজধানীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে ‘সেফটি ভেস্ট’ বিতরণ করেছে বাচ্চাকাচ্চা লিমিটেডের। ছবি : সংগৃহীত

রাজধানীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে ‘সেফটি ভেস্ট’ বিতরণ করেছে বাচ্চাকাচ্চা লিমিটেড। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিজয় সরণি থেকে এ কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে সংসদ মোড় হয়ে সাতরাস্তা, হাতিরঝিল, মেরুল, আফতাবনগর, রামপুরা, বনশ্রী, গুলশান-বাড্ডা লিংক রোড, ঝিলপাড়, গুলশান ১, তিতুমীর কলেজ, মহাখালী, নাবিস্কোসহ ঢাকার উল্লেখযোগ্য আরও বেশ কিছু এলাকায় সেফটি ভেস্ট বিতরণ করা হয়।

রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী-নাগরিকদের নিরাপদ রাখতে এ উদ্যোগ নিয়েছে বাচ্চাকাচ্চা লিমিটেড। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরাও। রাস্তায় দায়িত্বরত এবং পরিচ্ছন্নতায় নিয়োজিত শিক্ষার্থী ও নাগরিকের মধ্যে প্রায় একহাজার ট্রাফিক ভেস্ট ও সেফটি ভেস্ট বিতরণ করা হয়েছে ।

ই-কমার্স প্রতিষ্ঠান বাচ্চাকাচ্চা ডট কমের পক্ষ থেকে জানানো হয়, সড়কে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকির মধ্যে আছে শিক্ষার্থী-নাগরিকরা। বিশেষ করে রাতের বেলায় এ ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায়। তাই তাদের এ উদ্যোগ। ছাত্র-নাগরিকের প্রয়োজনে আগামীতেও তাদের কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন শুরুর পর থেকেই শিক্ষার্থী ও নাগরিকের পাশে ছিল বাচ্চাকাচ্চা লিমিটেড। রামপুরা, মেরুল-বাড্ডায় আন্দোলনরতদের মধ্যে খাবার, ওষুধ ও পানি দিয়ে সহায়তা করেছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X