কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ মিনিটে কয়েক কোটি টাকার হীরার গহনা চুরি!

ধানমন্ডি মেট্রো শপিংমল। পুরোনো ছবি
ধানমন্ডি মেট্রো শপিংমল। পুরোনো ছবি

রাজধানীর ধানমন্ডিতে মেট্রো শপিংমলে একটি ডায়মন্ডের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩০ জুলাই) সকালে চারতলায় ‘ট্রাস্ট ডায়মন্ড’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। কয়েক কোটি টাকা মূল্যের ডায়মন্ড অলঙ্কার চুরি হয়েছে বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশ বা দোকান মালিক পরিমাণ নিশ্চিত করতে পারেননি।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানান, ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ডায়মন্ডের বিভিন্ন গহনা চুরি হয়েছে।

তিনি বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাতে দেখা গেছে, পাঁচজনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে ঢোকে। এর ১০ মিনিটের মাথায় তারা বের হয়ে যায়। এই ১০ মিনিটে তারা কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাস্ট ডায়মন্ডের মালিকপক্ষের বরাতে পুলিশ জানায়, মেট্রো শপিংমলের নিচ তলায় নতুন শোরুমের কাজ করা হচ্ছে। তাই চারতলার একটি দোকান ভাড়া নিয়ে এমনি সাধারণভাবে অলঙ্কার রেখেছিল। কোনো সিন্দুক বা উন্নত লকার সেখানে ছিল না। দোকানটিতে মাত্র দুটি সাধারণ তালা লাগানো ছিল।

আজ বিকেলে বিষয়টি জানাজানি হলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : ‘গয়েশ্বরকে কেনার মতো টাকা সরকারের কাছে নেই’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X