কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির কাছে যেসব প্রস্তাব দিল পরিবহন নেতারা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বাস মালিকদের অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে পরিবহন নেতারা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর ৩৯৭টি বাস কোম্পানীর প্রতিনিধিসহ ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতারা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

বৈঠকে পরিবহন নেতাদের তুলে ধরা প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- রাস্তায় বাস চেক না করে ছাড়া ও থামার দু’প্রান্তে সবকিছু দেখে চলাচলের অনুমতি দেওয়া, নির্দিষ্ট স্টপেজে থামানো, গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ করা, ট্রাফিক সিস্টেম উন্নত করা, সে সঙ্গে দক্ষ চালক তৈরিতে পুলিশসহ বিআরটিএর পক্ষ থেকে সহযোগিতা করা। এর বাইরে নগরীর সব বাস টার্মিনালে চালকদের প্রশিক্ষণ দেওয়ার দাবিও জানান অনেকে। তারা বলেন, যৌক্তিক পর্যায়ে গণপরিবহন থেকে চাঁদা তোলা না হলে এ খাতে শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিদের মাসিক বেতনসহ অন্যান্য পরিচালন ব্যয় চালিয়ে নেওয়া কঠিন হবে।

সড়কে শৃঙ্খলা মেনে চলতে রাজধানীর সব বাস মালিক সমিতিকে চিঠি দেওয়ার কথা জানিয়ে ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতা মোহাম্মদ খোকন বলেন, আমরা চেষ্টা করছি গণপরিবহনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার।

বৈঠকে বলাকা পরিবহনের মোয়াজ্জেম হোসেন সরদার বলেন, রাস্তায় বাস থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হলে যাত্রীদের ভোগান্তি হয়। অনেক সময় দেখা যায়, বাস লক্কর-ঝক্কর হওয়ায় রেকার করা হয়। তখন দুর্ভোগ চরমে ওঠে। তাই যেখান থেকে বাস ছেড়ে যায় বা গিয়ে থামে, সেই দুই প্রান্তে যানবাহনের সবকিছু পরীক্ষা করে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতৃত্বে গোটা পরিবহন খাত দ্রুত সময়ে নিয়মের মধ্যে আসবে বলেও উল্লেখ করেন তিনি। বিকাশ পরিবহনের সোহরাব বলেন, সবার আন্তরিকতা না থাকলে পরিবহন খাতকে স্বাভাবিক নিয়মে আনা সম্ভব হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X