ইলিয়াস আহম্মেদ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কমিউনিটি সেন্টারকে গ্যারেজ বানিয়ে ভাড়া দিল কর্মকর্তা 

রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের অতিথিদের গাড়ি পার্কিং এবং রান্না ঘরের অংশকে গ্যারেজ বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ। ছবি : কালবেলা
রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের অতিথিদের গাড়ি পার্কিং এবং রান্না ঘরের অংশকে গ্যারেজ বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের অতিথিদের গাড়ি পার্কিং এবং রান্নাঘরের অংশকে গ্যারেজ বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ৮নং ওয়ার্ডের সচিব সাইফুদ্দিন লাভলুর বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কমিউনিটি সেন্টারের পার্কিং এবং রান্নাঘরের জায়গায় অবৈধভাবে রাখা হয়েছে ‘দেশ ট্রাভেলস’ নামে এক পরিবহনের বেশকিছু গাড়ি।

কীভাবে এখানে গাড়ি রাখেন তা জানতে এই পরিবহন কোম্পানির মতিঝিল অফিসে যোগাযোগ করা হলে ম্যানেজার আমজাদ হোসেন জানান, জায়গাটি কমিউনিটি সেন্টার থেকে ভাড়া নেওয়া হয়েছে।

সরকারি কমিউনিটি সেন্টারের জায়গা কীভাবে গাড়ির গ্যারেজ ভাড়া দিয়েছেন। এই বিষয়ে সচিব সাইফুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি নানা অজুহাত দেখান এবং বিভিন্ন জনকে দিয়ে ফোন রিসিভ করান।

কিন্তু যাদের দিয়ে তিনি ফোন রিসিভ করান, তাদের মধ্যে একজনের সঙ্গে আগেই কথা হয় কালবেলার। তখন তিনি গাড়ির গ্যারেজ হিসেবে ভাড়া দেওয়ার বিষয়ে স্বীকার করেন এবং জানান, মাসে গাড়িপ্রতি ২ হাজার টাকা করে ভাড়া দেওয়া হয়েছে।

এ সব বিষয়ে সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তা মোবাশ্বের হাসানের কাছে জানতে চাইলে বিষয়টি পুরোপুরি অবৈধ বলে দাবি করেন। সে সঙ্গে আঞ্চলিক-২ অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ওপর দায় চাপান।

আঞ্চলিক-২ অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও গাড়ির গ্যারেজ ভাড়া দেওয়ার বিষয়টি অবৈধ বলে দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X