বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কমিউনিটি সেন্টারে ভাড়া নৈরাজ্য! গলাকাটা বিল

চট্টগ্রামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল। ছবি : কালবেলা
চট্টগ্রামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল। ছবি : কালবেলা

চট্টগ্রামে বিয়েশাদি, গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া, খাবার সরবরাহ ও সাজসজ্জার নামে নৈরাজ্য দিনদিন বেড়েই চলেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উৎসব ও লগ্নে এ নৈরাজ্যের মাত্রা আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

বুধবার (০১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন ক্যাব নেতারা।

বিবৃতিতে বলা হয়, আধুনিক কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলে খাবার সরবরাহের নামে প্লেটপ্রতি গলাকাটা বিল আদায় হচ্ছে। বছরের পর বছর ধরে মালিকদের ইচ্ছামতো এসব অবৈধ ব্যবসা চললেও সিটি করপোরেশন, জেলা প্রশাসন কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি নেই। ভাড়া ছাড়াও গ্রাহকদের কাঁধে লাইট, ফ্যান ও চেয়ারের বাড়তি খরচ চাপানো হয়।

ক্যাব নেতারা আরও জানান, বর্তমানে চট্টগ্রামে ন্যূনতম ৩০০ অতিথির আয়োজন করতে চাইলে একটি কমিউনিটি সেন্টারের ভাড়া লাখ টাকার নিচে নেই। বড় অনুষ্ঠানের ক্ষেত্রে এ ভাড়া দাঁড়ায় ৫-৭ লাখ টাকায়। সাজসজ্জা ও ইভেন্ট ম্যানেজমেন্টের খরচ বাধ্যতামূলকভাবে চাপানো হয়, যা ক্ষেত্রবিশেষে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। কিছু হলে খাবার সরবরাহও বাধ্যতামূলক, যার দাম নিজস্ব ব্যবস্থাপনায় রান্নার চেয়ে কয়েকগুণ বেশি।

এর সঙ্গে এলইডি, ভিডিওগ্রাফি, বিদ্যুৎ বিল এবং আসবাবের বাড়তি খরচ যুক্ত হয়। হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে এই খরচ তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কমিউনিটি সেন্টারগুলো অতিথির সংখ্যা অনুযায়ী বিল আদায় করলেও সরকারের নির্ধারিত ভ্যাট ফাঁকি দেয়। আয়োজকদের কাছ থেকে আদায় করা প্রকৃত খরচের তুলনায় কম ভ্যাট দেখানো হয়। এ ছাড়া খাবারে নিম্নমানের ঘি, ক্ষতিকারক কেমিক্যাল, সুগন্ধি কেওড়াজল ও রং মেশানো হয়, যা কোনো সরকারি তদারকির আওতায় নেই।

অনুষ্ঠান চলাকালে সড়কে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণেও এসব প্রতিষ্ঠানের কোনো উদ্যোগ নেই, ফলে নগরবাসী ভোগান্তিতে পড়ছে। ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে কমিউনিটি সেন্টারগুলোর ভাড়া ও খরচ সরকারি নির্ধারণ এবং নিয়মিত তদারকি অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X