বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএসআরএফ’র সভাপতি মাহতাব, সম্পাদক মাসউদুল

সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। ছবি : কালবেলা
সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। আর টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার তাওহীদুল ইসলাম।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সংগঠনটির সভাপতি পদে ফসিহ উদ্দীন মাহতাব ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট। সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। তিনি পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের ডাকের মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের মাইনুল হোসেন পিন্নু পেয়েছেন ৫৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাওহীদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মো. বাহরাম খান পেয়েছেন ৩৫ ভোট।

অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) পেয়েছেন ৬৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন- সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায় ৮১ ভোট, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ ৬৫, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল ৬৪ ভোট, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী ৬২ ভোট, জনকণ্ঠের মাহমুদ আকাশ ৫৯ ভোট, মাই টিভির মো. রাকিব হাসান ৫৪ ভোট, ডেইলি অবজারভারের মহসীনুল করিম লেবু ৪০ ও আজকের পত্রিকার আয়নাল হোসেন ৩৯ ভোট। বিএসআরএফের ১৫২ ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১৪৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X