কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে প্রবাসী নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একে এম আব্দুর রশিদ (৮৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ওই বাড়ির ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, একেএম আব্দুর রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তৎক্ষণাৎ স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি।

বাঁধন আরও জানান, তারা স্বামী স্ত্রী দুজনেই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বর চলে যান। ধারণা করা হচ্ছে, হামলাকারী আসামি ডাকাতি করতে এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X