কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কুরিয়ার সার্ভিসে চুরি, ১৯ লক্ষাধিক টাকাসহ কর্মচারী গ্রেপ্তার

স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মচারী মো. শওকত আলীকে টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মচারী মো. শওকত আলীকে টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় মো. শওকত আলী (৩৫) নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তার হেফাজত থেকে ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের দোতলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওকত আলী ২০ লাখ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করা হয়। এরপর লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে বুধবার (২০ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শওকত আলীর দেওয়া তথ্য অনুসারে, কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে থেকে চুরির মোট ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X