কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের বিশেষ প্রার্থনা 

রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে এ অনুষ্ঠান হয়।

খ্রিষ্টযাগ ও প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন (বিসিএ) এর সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, যুগ্ম মহাসচিব জেমস্ সুব্রত হাজরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, কার্যনির্বাহী সদস্য ভিক্টর রে, যোসেফ স্বপন চৌধুরী, রাজকুমার মন্ডল, সেন্টু ঘোষ, সাইমন হালদার।

এছাড়াও সিস্টার নিবেদিতা রিবেরু, ঢাকা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পরিচালক নিরাপদ হালদার, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথ, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, ঢাকা ক্রেডিটের ভারপ্রাপ্ত সিইও জোনাস গমেজ সহ খ্রিষ্টীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং খ্রিস্টভক্তগণ ছিলেন।

খ্রিষ্টযাগের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নেতারা।

শ্রদ্ধা নিবেদনের পর খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। এই দিনেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম লেখা হয়। যাদের কারণে আমাদের এই অর্জন, তাদের কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করি।

অ্যাসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। আজ আমাদের বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের সব সদস্যের পক্ষে তাদের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X