কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর ও উত্তরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরেই অসহনীয় যানজট দেখা দিয়েছে এ সড়কে। তবে বুধবার (১৪ জুন) ভোর থেকে যানজট বেড়েছে কয়েক গুণ। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

একাধিক প্রকল্পের কাজ চলমান থাকায় এমন যানজট হয়েছে বলে স্থানীয়দের ধারণা। ভয়াবহ এ যানজটের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চলাচলকারীরা। ঘণ্টার পর ঘণ্টা বাসের ভেতর অপেক্ষা করে অনেকে হেঁটেই গন্তব্যের দিকে ছুটছেন।

জানা গেছে, বিমানবন্দর থেকে আবদুল্লাহপুরমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, উত্তরা, আবদুল্লাহপুর পেরিয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি। অন্যদিকে বনানী, মহাখালী ও গুলশান রোডেও যানজট ছাড়িয়েছে।

অফিসগামী এক যাত্রী বলেন, সকাল থেকে একই জায়গায় বসে থাকার পর হেঁটেই রওনা দিই অফিসের দিকে। বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়েছে। টঙ্গী পর্যন্ত হেঁটে যেতে হয়েছে।

ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, উন্নয়নমূলক কাজের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়। সকালে অফিসগামী যানবাহনের ফলে যানজট তীব্র হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X