কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:০১ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবনের ডাটাবেজ তৈরি করছে ডিএনসিসি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় মেয়র আতিকুল ইসলাম। ছবি : সৌজন্য
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় মেয়র আতিকুল ইসলাম। ছবি : সৌজন্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ডিএনসিসি থেকে তিন স্তরে কাজ করছি। কাউন্সিলরদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স বড় বড় ভবন ও নির্মাণাধীন ভবনের ডাটাবেজ তৈরি করছে।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর কাফরুলে উত্তর কাফরুল হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনের মালিককে চিঠি দিতে আমি কাউন্সিলরদের নির্দেশনা দিয়েছি। আমরা বসে নেই। কাজ করে যাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কাজ চালানো হচ্ছে। আমি, আমার কাউন্সিলর ও কর্মকর্তারা কাজ করছি। তবে শুধু সিটি করপোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনগণকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে স্কুলে স্কুলে প্রচারাভিযানে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের ছোটমণিদের জানাতে চাই- মশার কামড় মানুষের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে তাদের জানানোসহ সচেতন করতে পারলে তারা মশার কামড় থেকে রক্ষা পাবে। বইটিতে চিত্রাঙ্কন করার মাধ্যমে শিশুরা মশার কামড় থেকে বাঁচতে করণীয় সম্পর্কে শিখতে পারবে।

মেয়র বলেন, আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই মশার বিরুদ্ধে। শিশুরা যদি ডেঙ্গুর বিষয়ে জানতে পারে এবং এর কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে আমরা ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারব। শিশুরা মশার প্রজননস্থল ও ক্ষতিকর দিক সম্পর্কে জানলে পরিবারে এর প্রভাব পড়বে। সিটি করপোরেশন থেকে বইটি ঢাকা উত্তরের সব প্রাইমারি স্কুল ও কিন্ডারগার্টেনে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া আর্টবুকটির সঙ্গে রঙ পেন্সিলও বিতরণ করা হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, তোমরা বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীদের জানাবে কোথাও যেন পানি জমে না থাকে। বাসাবাড়ি, বারান্দা, ছাদসহ সবজায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, স্কুলে স্কুলে প্রচারাভিযান ও আর্টবুক বিতরণের ফলে জনগণের মধ্যে সচেতনতা বাড়ছে। স্কুলে এসে দেখলাম সব শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে- তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জেনে গেছেন এডিস মশা কোথায় জন্মায়। এডিস মশা নিধনে করণীয় কি তারা জেনে গেছেন।

স্কুলে প্রচারাভিযান শেষে ডিএনসিসি মেয়র ইব্রাহিমপুরে সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ১৬ নং ওয়ার্ডের স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র।

প্রচারাভিযান ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্টেট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা আক্তার শীলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X