কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার সাজিদুল হক এবং উদ্ধার করা গাঁজা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাজিদুল হক এবং উদ্ধার করা গাঁজা। ছবি : সংগৃহীত

রাজধানীর গাবতলী থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) রাত পৌনে ১১টার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- তিন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনের রাস্তায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় সাজিদুলকে গ্রেপ্তার করা হয় এবং তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় সাজিদুলের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাজিদুল পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করেছিল বলে স্বীকার করেছে। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করত।

এ ঘটনার দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X