কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৪০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ

উদ্ধার হওয়া গাঁজা এবং গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া গাঁজা এবং গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. বাদল (৪২), মো. শান্ত (১৯), সাইফুল ইসলাম লিটন (৩৮) ও মো. গিয়াস উদ্দিন (৩৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির বড় মগবাজার তালতলা গলির সামনে (দিলু মসজিদের বিপরীতে) পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য কাভার্ডভ্যানসহ অবস্থান করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করত। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধার গাঁজা তাদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১০

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১১

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১২

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৩

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৫

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৬

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৭

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৯

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

২০
X