কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দিনে দুপরে বিকাশ এজেন্টকে হত্যা

সুমন কুমার পাল (৪০)। ছবি : কালবেলা
সুমন কুমার পাল (৪০)। ছবি : কালবেলা

রাজধানীর দক্ষিণখানে দিনে দুপুরে সুমন কুমার পাল (৪০) নামে এক বিকাশ এজেন্টকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকার ভাই ভাই মেডিকেল হল নামের ফার্মেসিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় হত্যার সঙ্গে জড়িত করিম মিয়া নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ এবং স্থানীয়রা জানান, বিকাশ এজেন্ট সুমনকে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গণপিটুনির শিকার করিমকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যবসায়ী সুমন কুমার পাল পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকায় বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সুমন ভাইয়ের দোকানে লুটপাট করে যাওয়ার সময় কয়েকজন লোকের হাতে হাতুড়িসহ বিভিন্ন কিছু দেখেছি। পরে আমি সন্দেহ করেছিলাম, ওরা মনে হয় ড্রয়ার ভেঙে টাকা-পয়সা নিয়ে যাচ্ছে। যার কারণে একজনকে আমি ডাক দিলে সে দৌড়ে পালিয়ে যায়। তারপর আরেকজনকে আমি ধরে ফেলি। ধরে ফেলার পর সে ছুটে যাওয়ার জন্য ধস্তাধস্তি করে। একপর্যায়ে সে আমাকে একটি গলিতে নিয়ে যায়।

সেখানে হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করে। আমি বাঁচার জন্য কয়েকটি ঘুষি দিলে সে নিচে পড়ে যায়। এরপর ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকার লোকজন এসে তাকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

সাইফুল বলেন, সুমন ভাইয়ের দোকানে গিয়ে দেখি, তাকে মেরে ডাকাতরা টাকা-পয়সা নিয়ে গেছে। ধরা পড়া ডাকাতের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা পাওয়া গেছে। পরে ওই টাকাগুলো পুলিশের কাছে দেওয়া হয়।

সাইফুল বলেন, সুমন ভাই আমাদের এলাকায় ২০ বছর ধরে থাকেন এবং ব্যবসা করেন। ফার্মেসিতে বিকাশের এজেন্ট করেছিলেন।

এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লুটপাটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ওই দোকানে হামলা চালিয়েছিল। এলাকবাসী একজনকে ধরে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X