কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চীনা নাগরিকের মরদেহ 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর উত্তরায় এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসার একটি কক্ষে এই মরদেহ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম ওয়াং বু (৩৭)। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে বিকেলে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।

তিনি আরও জানান, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এই বাসায় এক মাস আগে ভাড়ায় ওঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।

ওসি বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সিআইডি ক্রাইম সিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, নিহত ওয়াং বুর সঙ্গে আরও দুই-তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করে। তারা কিছু সময় পর বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, তারা ওয়াং বুকে হত্যা করে পালিয়ে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X