কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

বিয়াম ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত
বিয়াম ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত

ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে আব্দুল মালেক খান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ফারুক (৪০) নামের আরেক যুবক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে এই এসি বিস্ফোরণ ঘটে। আব্দুল মালেক খান ওই বিয়াম ফাউন্ডেশনের অফিস সহকারী ছিলেন আর দগ্ধ ফারুক গাড়িচালক।

নিহত মালেকের ছোট ভাই সোহেল খান জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। ওই কার্যালয়েই থাকতেন মালেক।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, রাজধানীর নিউ ইস্কাটনের ওই ভবনে ৫ম তলায় থাকতেন ওই দুজন। সেই কক্ষে রাত আনুমানিক ৩টার দিকে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দুজনই দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এসআই মনিরুজ্জামান আরও জানান, আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন। আর দগ্ধ ফারুক জাতীয় বার্ন ইনস্টিউটে ভর্তি রয়েছেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার ভোরে নিউ ইস্কাটন থেকে একজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছেন। তার শরীরের প্রায় ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X