সাভার (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সাভারে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলেন ইউএনও

সাভারে গুড়িয়ে দেওয়া ইটভাটা। ছবি : কালবেলা
সাভারে গুড়িয়ে দেওয়া ইটভাটা। ছবি : কালবেলা

সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩২টি ইটভাটার মধ্যে ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকারের নেতৃত্বে শনিবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার বলেন, পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমিন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে কার্যক্রম পরিচালনা করে আসছে একটি চক্র। বিকেলে এবিসি ও এএবি নামে ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে আজ এবিসি ও এএবি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এমন অভিযান আমাদের অব্যাহত থাকবে। অভিযানে সাভার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X