কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চুরির ২৪ ঘণ্টার মধ্যে ৩ বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ১

চুরির বিগ্রহসহ গ্রেপ্তারকৃত তারা মিয়া। ছবি : কালবেলা
চুরির বিগ্রহসহ গ্রেপ্তারকৃত তারা মিয়া। ছবি : কালবেলা

দক্ষিণ কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা আগানগরে শ্রী শ্রী রাধেশ্যাম পঞ্চায়েত মন্দির থেকে চুরি হওয়া ৩টি বিগ্রহ উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনা জানার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ রাধা, কৃষ্ণ ও নৃসিংহদেবের বিগ্রহ উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতের নাম তারা মিয়া (৫০)।

পুলিশ সুপার জানান, গত ৫ মার্চ সকালে শ্রী শ্রী রাধেশ্যাম পঞ্চায়েত মন্দিরে পূজা দিতে গিয়ে দ্বীপন কুমার বর্মন নামে একজন দেখতে পান ‘রাধা’, ‘কৃষ্ণ’ এবং ‘নৃসিংহদেব’ বিগ্রহ মন্দিরে নাই। বিষয়টি তিনি মন্দিরের সভাপতি সুজিত বর্মনকে জানান। সুজিত থানাকে জানালে এসআই সুরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩টি বিগ্রহ উদ্ধারে কাজ শুরু করেন।

গোপন তথ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ঝাড়ু পট্টি রাস্তার পাশে তারা মিয়ার ভাঙারি দোকান থেকে বিগ্রহগুলো উদ্ধার করা হয়। একইসঙ্গে তারা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X