বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে : মুরাদ

ইফতার মাহফিলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সংগৃহীত।
ইফতার মাহফিলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সংগৃহীত।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ঢাকার ধামরাইয়ের রৌয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই জনগণ আওয়ামী লীগের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এখনও যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে জনগণ ভোটাধিকারের জন্য আবার আন্দোলন করতে পারে।

তিনি বলেন, ভোট দেওয়া আমার অধিকার। ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর অপেক্ষা করছে। সরকারকে মানুষের এই অনুভূতি বুঝতে হবে।

মুরাদ বলেন, আমরা সকলে একসঙ্গে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই । আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই এমন মন্তব্য করে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব।

রৌয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা হাজী লোকমান দেওয়ান, ওয়াসিম মোল্লা, মোহাম্মদ ইব্রাহিম, ইবাদুল হক জাহিদ, ইসমাইল হোসেন সুমন, সুজন আলী, শাহজাহান হোসেন শিপু, মুরাদ বিশ্বাস ও রাশিজুল ইসলাম রবিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X