কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

রাজধানীর রাস্তায় নেই সে চিরচেনা যানজট। ছবি: সংগৃহীত
রাজধানীর রাস্তায় নেই সে চিরচেনা যানজট। ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) সাপ্তাহিক দুদিনের ছুটি শেষে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদের ছুটি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি উদযাপনে এরই মধ্যে কয়েক লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। যে কারণে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা হয়ে গেছে।

প্রধান প্রধান অধিকাংশ সড়কে যানবাহনের চাপ নেই। অলিগলিতেও গাড়ির চলাচল কম। এর ফলে লোকজন ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। তবে সড়কে কিছুটা কমেছে যানবাহনের সংখ্যা।

রোববার (৩০ মার্চ) রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সকাল সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে সরেজমিন দেখা যায়, রাস্তায় গাড়ির চাপ নেই। মূল সড়ক রিকশার দখলে। ট্রাফিক পুলিশের সদস্যরা স্বাচ্ছন্দ্যেই পালন করছেন তাদের দায়িত্ব। পাশাপাশি রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে মোড়ে মোড়ে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের।

রাজধানীর ব্যস্ততম সড়ক ঢাকা নিউমার্কেট এলাকায়ও নেই গত কয়েকদিনের মতো মানুষের উপচে পড়া ভিড় আর যানবাহনের চাপ।

শনিবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর কয়েকটি মহাসড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে। আর যারা গতকাল ঢাকা ছাড়তে পারেননি বিভিন্ন বাস টার্মিনালে তাদের আজ ঢাকা ছাড়তে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। ওইদিন বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়েন। ফলে শুক্রবার থেকে রাজধানী ফাঁকা হওয়া শুরু হয়। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল (রোববার) সরকারি অফিস খুলবে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X