কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় মানুষ জড়ো হতে শুরু করেছে। এ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা কাজ করছেন।

এদিন সরেজমিনে দেখা যায়, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, মৎস্য ভবন ও বাংলামোটর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে আসা ব্যক্তিদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মাঠে রয়েছে ডিবি ও র‌্যাব সদস্যরাও। কর্মসূচি ঘিরে সাদা পোশাকে পুলিশের একাধিক দল গোয়েন্দা নজরদারি চালাচ্ছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং মাঠপর্যায়ে কাজ করছি। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে। অন্যদিকে কর্মসূচি ঘিরে সকল বিষয়ে মাথায় রেখে আমাদের কার্যক্রম চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: মার্চ ফর গাজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X