কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত ১০ম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (১২ এপ্রিল) বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- খায়রুল বাশার, একেএম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, ম হামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান, সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ।

সভায় সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ; সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক খুনের বিচার; সাংবাদিক সুরক্ষা আইন; ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল; গণমাধ্যমের ওপর থেকে সব ধরনের চাপ বন্ধের উদ্যোগ গ্রহণ; সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার; গণমাধ্যমের বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল পরিশোধের উদ্যোগ এবং গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার দাবি জানানো হয়।

সভার এক সিদ্ধান্তে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা এবং গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

সভার অপর এক সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটি বাতিল করে সিনিয়র সাংবাদিক বদিউল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব ও মোহাম্মদ হাশিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X