কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পারভেজ হত্যা, সেই দুই ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

জাহিদুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীত
জাহিদুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স তাদের দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার এ তথ্য জানান। একইসঙ্গে পারভেজের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত দুই ছাত্রী হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।

তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব স্থগিত থাকবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ এপ্রিল বিকেল পারভেজ ও তার বন্ধুরা পরীক্ষা শেষে হাসি-ঠাট্টা করছিলেন। পেছনে দাঁড়িয়ে থাকা ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ও তাদের বন্ধুদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসা হলেও পরে পারভেজকে ছুরিকাঘাত করা হয়। তবে মীমাংসার পরেও বান্ধবীদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতে তারা পারভেজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড পরিকল্পনা ও হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। সব মিলিয়ে হামলাকারী ১৫-২০ জন ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের নাম জানা গেছে। এর মধ্যে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে সোমবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা ৭ দিনের রিমান্ডে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X