কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমনে গাড়িং পার্কিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামী ৬ মে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন। এজন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনাবলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

(১) এ উপলক্ষে এয়ারপোর্টে আগত সকল সাংবাদিকগণের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

(২) এ উপলক্ষে এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

(৩) এ উপলক্ষে গুলশানে আগত সকল সাংবাদিকগণের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

(৪) এ উপলক্ষে গুলশানে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশপাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

(৫) উল্লিখিত নির্ধারিত জায়গা ব্যতিত মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

(৬) গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

(৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X