কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন : ডিএনসিসি

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পুরোনো ছবি
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পুরোনো ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত করার অভিযোগকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ডিএনসিসি।

রোববার (১৮ মে) এক বিবৃতিতে ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই অভিযোগগুলো মূলত তাদের কাছ থেকে এসেছে, যারা পূর্ববর্তী সময়গুলোতে মানবাধিকার লঙ্ঘন, পরিবেশের ক্ষতি ও স্বৈরাচারী আচরণের সঙ্গে জড়িত ছিল এবং যাদের অপকর্মের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন।’

ফারজানা ববি বলেন, মোহাম্মদ এজাজ একজন দীর্ঘদিনের পরিবেশকর্মী, লেখক ও চিন্তাবিদ। তিনি প্রায় ১৬ বছর ধরে নদী রক্ষা, জলাধার সংরক্ষণ এবং পানির ন্যায্য বণ্টন নিয়ে কাজ করে আসছেন। তিনি জল-সংকট, আন্তঃসীমান্ত নদীর পানি ও পানির ওপর নির্ভরশীল মানুষের অধিকার নিয়ে অবস্থান নিয়ে কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে আঘাত করেছেন। ফলে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণের অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চক্র।

২০১৫ সালে তার মালিকানাধীন একটি ভবন থেকে কয়েকজন সন্দেহভাজন হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনায় তাকে উদ্দেশ্যমূলকভাবে ওই সংগঠনের সঙ্গে যুক্ত করার অপচেষ্টা চালানো হয় বলে দাবি করে ডিএনসিসি। অথচ সেই ভবনে তিনি বসবাস করতেন না এবং ঘটনাটির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। শুধুমাত্র মালিকানা সূত্রে তার নাম উল্লেখ করা হয়েছিল।

পরে আইনগত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় মোহাম্মদ এজাজ সম্পূর্ণরূপে খালাস পান এবং আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হন। ডিএনসিসির ভাষ্য অনুযায়ী, এটি স্পষ্টভাবে প্রমাণ করে, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

ফারজানা ববি বলেন, মোহাম্মদ এজাজ ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার। তিনি এ নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, কলাম লিখেছেন এবং মতপ্রকাশের মাধ্যমে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘একজন সক্রিয় নাগরিক হিসেবে মোহাম্মদ এজাজ শুধুই একজন প্রশাসক নন, বরং তিনি দেশের গণতন্ত্র, পরিবেশ এবং মানবাধিকার রক্ষায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এ কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা দেশের সার্বিক অগ্রযাত্রার প্রতিকূল।’

ডিএনসিসি কর্তৃপক্ষ সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘যে কোনো তথ্য যাচাই না করে প্রচার করলে তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X