কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুহুর্মুহু হামলার ভয়ে লুকাল লক্ষাধিক ইসরায়েলি  

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ‘আনসারাল্লাহ’ ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার সংঘটিত এ হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় হুতিরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র এবং একটি ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি একে ‘একটি গুরুত্বপূর্ণ অপারেশন’ বলে জানান, এ হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে ও ‘লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমাশেল্টারে আশ্রয় নেয়।’

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি।

এর আগে রোববার হুতিরা জানায়, তারা বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ‘ইয়াফা’ নামক ড্রোন পাঠিয়েছিল।

হুতিরা দাবি করেছে, গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানের’ জবাবে তারা এ হামলা চালিয়েছে। তারা মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায়। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে ‘মানবিক বিপর্যয়ে পরোক্ষ সহযোগিতা’ হিসেবে আখ্যা দেয়।

গাজায় ইসরায়েলি হামলার চিত্র। ছবি : সংগৃহীত

এই ঘোষণার কয়েক দিন আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুতিদের চলমান হামলার জবাবে হুতির শীর্ষ নেতা আবদুল মালিক আল-হুতি সহ নেতৃত্ব পর্যায়ে হত্যার হুমকি দেন। তিনি বলেন, যেভাবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করা হয়েছে, তেমনভাবেই হুতিদেরও করা হবে।

উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা গাজার যুদ্ধে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল ও লোহিত সাগর অঞ্চলের লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তাদের দাবি অনুযায়ী, গাজায় এ পর্যন্ত ১ লাখ ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X