কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ছয়টি যুদ্ধবিমান খুইয়ে ভারত এখন কোন পথে?

ভারতীয় যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ভারতীয় যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনে ছয়টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন কূটনৈতিক পথে ফিরেছে ভারত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি এবার কৌশলী কূটনৈতিক তৎপরতায় নেমেছে। গঠিত হয়েছে সাতটি সংসদীয় কূটনৈতিক দল, যেখানে ভারতের প্রধান রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এসব দল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফর করবে।

এ কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য হবে ‘অপারেশন সিঁদুর’ ঘিরে ভারতের অবস্থান তুলে ধরা। বিদেশি সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে এ দলগুলো। সফর শুরু হতে পারে চলতি মাসের শেষ দিকে।

এর পাশাপাশি, প্রায় ৭০টি দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্টদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জিও নিউজের খবরে বলা হয়েছে, ব্রিফে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর সময় যেসব ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তাদেরকে জঙ্গি সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে।

সূত্র অনুযায়ী, স্যাটেলাইট চিত্র, গোপন যোগাযোগ, গোয়েন্দা প্রতিবেদন ও কারিগরি তথ্য উপস্থাপন করে তারা দাবি করছে, কাশ্মীরের পেহেলগামের ঘটনার সঙ্গে লস্কর-ই-তৈয়বা ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মতো গোষ্ঠীগুলোর সম্পর্ক ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X