কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ধুলা নিয়ন্ত্রণে ‘জিরো সয়েল’ কর্মসূচি উদ্বোধন

রাজধানীর পূর্বাচলে এক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
রাজধানীর পূর্বাচলে এক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

ঢাকা মহানগরীর বায়ুদূষণ ও ধুলা নিয়ন্ত্রণে ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এই কর্মসূচির আওতায় নগরের কোথাও খোলা মাটি না রেখে ঘাস বা লতা দিয়ে ঢেকে সবুজায়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পূর্বাচলে হারারবাড়ি চত্বরে বন অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে আয়োজিত বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে সিটি করপোরেশন, বন বিভাগ ও সাধারণ নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি বাড়ির পাশে খোলা মাটি ঘাস বা আইভি লতা দিয়ে ঢেকে দিতে হবে। ছাদে গাছ লাগাতে হবে। যার যতটা সামর্থ্য, ততটা গাছ লাগান।

তিনি বলেন, ‘সবুজায়নের গুরুত্ব সবাইকে বুঝতে হবে এবং তা বাস্তবে প্রয়োগ করতে হবে। প্রাকৃতিক ব্যবস্থা ভেঙে ফেলা যাবে না। বন ইকোসিস্টেম তৈরি করা যায় না, এটি জন্মায় ও গড়ে ওঠে।'’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আবাসনের পাশাপাশি বনভিত্তিক পরিবেশ গড়াও জরুরি। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে সমন্বিতভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে।’

সেপ্টেম্বরের মধ্যেই ডিএনসিসি এলাকায় একটি সফল উদাহরণ স্থাপন করতে চায় সরকার বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটি ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড় সবুজায়নের পরিকল্পনা নিয়েছে। রাজউকের উত্তরা আবাসিক এলাকা ও পূর্বাচলেও যৌথভাবে বনায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

অনুষ্ঠান শেষে বনানী কবরস্থানের পাশের রাস্তায় ঘাস রোপণের মাধ্যমে জিরো সয়েল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X