কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রচণ্ড বাতাসে রাজধানীর সড়কে উপড়ে পড়ল গাছ

মানিক মিয়া এভিনিউ সড়কের পূর্ব সিগন্যালের আইল্যান্ডের গাছ ভেঙে পড়ে। ছবি : সংগৃহীত
মানিক মিয়া এভিনিউ সড়কের পূর্ব সিগন্যালের আইল্যান্ডের গাছ ভেঙে পড়ে। ছবি : সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আইল্যান্ডে থাকা একটি গাছ প্রচণ্ড বাতাসে সড়কের ওপর ভেঙে পড়েছে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ দ্রুত গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া এভিনিউ সড়কের পূর্ব সিগন্যালের মিডওয়ে আইল্যান্ডে এ ঘটনা ঘটে। পরে গাছটি পুনরায় দাঁড় করানো হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগ জানায়, ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। তাদের সক্রিয় সহায়তায় গাছটি দ্রুত পুনরায় দাঁড় করানো হয় এবং সড়কে স্বাভাবিক যানচলাচল নিশ্চিত করা হয়।

এ সময় সাধারণ জনগণ ও চালকরা ট্রাফিক পুলিশের এই তাৎক্ষণিক সাড়া ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X