কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কলাবাগানে ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানে ছয় তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

নিহত আবিদ আহনাফ কলাবাগানের ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

আবিদের মামা রকিবুল কামাল জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে তার ভাগনে ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। তবে সে নিজে লাফ দিয়েছে, না কি কেউ তাকে ফেলে দিয়েছে- সে বিষয়ে পরিবার এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তাদের কাছে এখনো রহস্যজনক বলেই মনে হচ্ছে।

তিনি আরও জানান, ছাদ থেকে পড়ে যাওয়ার পর আবিদকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা জানান আমার ভাগনে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১০

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১১

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১২

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৩

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৪

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৫

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৭

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৮

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৯

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

২০
X